গোপালগঞ্জে ২০ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৫ জুন ২০২০, ২০:৫১

গোপালগঞ্জ প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ২০ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪২ জনে। মারা গেছেন এক জন।

শুক্রবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন আক্রান্তের মধ্যে সদরে সাত জন, মুকসুদপুরে দুই, টুঙ্গিপাড়ায়  তিন ও কাশিয়ানীতে আট জন রয়েছেন। আক্রান্তদের  বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।