সেভেন আপ ভেবে কীটনাশক পানে দুই বোনের মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২০, ২০:৫১

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

সেভেন আপের বোতলে রাখা কীটনাশক ভুল করে পান করে ঈশ্বরদীতে রাহিমা খাতুন (৬) ও খাদিজা  খাতুন (৩) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বড়ো বোন রহিমার মৃত্যু হয়। এর আগে গত বুধবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছোটো বোন খাদিজা মারা যায়। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম দুই বোনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

চাচা মানিক জানান, গত মঙ্গলবার শিশুদের মামা খেতের আগাছা পুড়িয়ে মারার জন্য টেবিলে সেভেন আপের বোতলে কীটনাশক রেখে বাইরে যান। সেভেন আপ আছে ভেবে ঐ কীটনাশক তিন বোনসহ আরো শিশু পান করে।