মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে মাস্ক না পরায় ছয় জনকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন এ দণ্ড দেয়। নারায়ণপুর বাজার ও আশপাশের এলাকায় পথচারী, ক্রেতা-বিক্রেতা ও যানবাহনের চালক ও যাত্রীদের মাস্ক না পরায় ছয় জনকে জরিমানা করা হয়। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলম, সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
