ঢাকার কেরানীগঞ্জ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন যুবলীগ নেতা হাজী সুমন তালুকদার (৩৮) স্কয়ার হাসপাতালে শুক্রবার বিকালে মারা গেছেন। এ নিয়ে কেরানীগঞ্জে চার যুবলীগ নেতাসহ ১৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
যুবলীগ নেতার মৃত্যুতে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, উপজেলা চেয়ারম্যান শাহীন আহম্মেদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা শোক জানিয়েছে্।
হাজী সুমন আগানগর ইউনিয়নের যুবলীগ সভাপতি ছিলেন এবং লিলি ডাইং ওয়াশিং কারখানা মালিক।
আরও পড়ুন: সাদুল্লাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
উপজেলা করোনা কন্ট্রোলরুম শুক্রবার সন্ধ্যা ৬ টায় জানিয়েছে, শুক্রবার বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১২ জন আক্রান্তসহ কেরানীগঞ্জে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫৪২ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের এবং সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ১০৫ জন।
ইত্তেফাক/কেকে
