ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং টেলিকম রেগুলেটরি অথরেটি।
মন্ত্রণালয়টি অফিসিয়ালভাবে জানিয়েছে, এই পদক্ষেপটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত ১৯ কোটি ইন্টারনেট ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে প্রায় ১০ কোটি ব্যবহারকারীই ক্যাবল টিভি সাবস্ক্রিপশন রয়েছে। সম্প্রতি সারাদেশের ক্যাবল টিভি অপারেটরদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। ট্রেইন এর চেয়ারম্যান আরএস শর্মা বলেন,‘এই পদ্ধতিতে ইন্টারনেট সংযোগ দিলে ফিক্সড লাইন নেটওয়ার্ক আরো ৭% বৃদ্ধি পেতে পারে। বর্তমানে বৈশ্বিক ফিক্সড ইন্টারনেট সংযোগের গড় রয়েছে ৪৬%।
ভোক্তারা অবশেষে ক্যাবল টিভির সঙ্গে ব্রডব্যান্ড সুবিধা ভোগ করতে পারবে এবং তারা সেট-টপ বক্স ব্যবহার করতে পারবে।
সূত্র :দ্য ইকোনোমিক টাইমস
