আপনার রাশিফল

আপডেট : ০৫ জুন ২০২০, ২১:৩৮

মুহম্মদ আনিসুল হক

৬ জুন ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৩ শাওয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৬। শুভ বার: বুধ ও শুক্র। শুভ রত্ন: হীরা ও পান্না।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। জীবনকে অর্থবহ করে গড়ে তোলার চেষ্টা করুন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। রিপুকে সংযত রাখুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। প্রয়োজনে ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা নিতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

মনের মানুষকে মনের কথা স্পষ্টভাবে বলুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো সন্তান লাভের সম্ভাবনা আছে। শরীর কিছুটা অসুস্থ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

নতুন আত্মীয় লাভ হতে পারে। ছোটো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

অতিথিদের সঙ্গে আনন্দঘন কিছু মুহূর্ত কাটানোর সম্ভাবনা রয়েছে। কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। নিজের গ্রহণযোগ্যতা বাড়তে পারে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। অপরের প্রতি সদাচরণ করুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। কোনো কাজ করার আগে বড়ো ভাইবোনদের পরামর্শ নিন। দূরে কোথাও যাত্রা হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।