হাটহাজারীতে মো. শাহআলম (৩৬) নামের এক দুবাই প্রবাসী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। গত ৩-৪ দিন আগে শ্বাসকষ্ট নিয়ে চমেক ভর্তি হয়েছিলেন তিনি।
শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রবাসী শাহআলম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগরস্থ জোহরা বাপের বাড়ির মরহুম গোলাম রসুলের ছেলে।
নিহত শাহআলমের আপন খালাত ভাই খোরশেদ জানান, তারা দুবাইয়ের আবীরস্থ সবজি মার্কেটে কাজ করতেন। গেল জানুয়ারি মাসের শেষের দিকে প্রবাস থেকে ছুটিতে দেশের বাড়িতে বেড়াতে আসেন। মাত্র ৭-৮ বছর আগে বিয়ে করা নিহত শাহ আলমের সংসারে ৬ বছর বয়সী সানজিত নামের একটি সন্তান রয়েছে।
এদিকে শাহআলমের ছোট ভাই হাটহাজারী কাচারী সড়কের এন জহুর শপিং সেন্টারস্থ আপন ফ্যাশনের শাহাজান সওদাগরও বর্তমানে চমেক এ চিকিৎসারত আছেন।
আারও পড়ুন: পাবনায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
তিনি আরও জানান, এক ভাইকে হারালাম কিন্তু ছোট ভাইটাকেও আইসিইউর অভাবে হয়তো হারাতে হবে। চিকিৎসকরা বলেছেন আইসিইউতে রাখতে কিন্তু কোনো সিট পাচ্ছি না। করোনা উপসর্গ নিয়ে শাহআলমের মৃত্যু হলেও এখনও পর্যন্ত ডাক্তারি রিপোর্ট হাতে আসেনি বলেও জানান তিনি।
ইত্তেফাক/কেকে
