শতভাগ পাশের ধারাবাহিকতা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের

আপডেট : ০৫ জুন ২০২০, ২১:৫৮

সদ্য প্রকাশিত মাধ্যমিক পরীক্ষায় রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বরাবরের মতো এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটির মালিবাগ, বারিধারা ও মিরপুর শাখার কোথাও ফেল নেই। উত্তরা শাখা নতুন বিধায় এখনো এই শাখা থেকে মাধ্যমিক পরীক্ষায় কেউ অংশগ্রহণ করেনি। আর বনানী শাখাটি সম্পূর্ণ ইংরেজি মাধ্যমের। পরীক্ষায় সাউথ পয়েন্টের ৪৫২ জন অংশগ্রহণকারীর সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ২৯৬ জন। বাংলা মাধ্যমে মোট ২৭৬ জন অংশগ্রহণকারীর সবাই পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন। ইংরেজি মাধ্যমের পরীক্ষায় অংশ নেয় ১৭৬ জন, তন্মধ্যে শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়েছে ১৩৭ জন শিক্ষার্থী।

এবারের ফলাফলে সব চেয়ে বেশি খুশি প্রতিষ্ঠানটির বারিধারা শাখার শিক্ষার্থীরা। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ফোনে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। এই শাখা থেকে ১৩৪ জন অংশগ্রহণকারীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হারও প্রায় শতভাগ। মোট জিপিএ-৫ ১০০ জন আর বাকি সবাই এ পেয়েছে (৪.৫ এর ঊর্ধ্বে)। এই শাখার বিজ্ঞান বিভাগের মোট ১০৬ জন অংশগ্রহণকারীর ৯৫ জনই জিপিএ-৫। ইংরেজি ভার্সনের বিজ্ঞান শাখার ৩৬ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। এই শাখায় জিপিএ-৪.৫ এর নিচে কোনো গ্রেড নেই। মালিবাগ শাখায় ২৪৮ অংশগ্রহণকারীর ১৭৬ জনই জিপিএ-৫ পেয়েছে। ইংলিশ ভার্সনে বিজ্ঞান শাখার ৯৭ অংশগ্রহণকারীর ৮৬ জনই জিপিএ-৫। শুধু এসএসসি, এইচএসসিতেই নয় জেএসসি, পিইসি ও বৃত্তিতেও এই প্রতিষ্ঠানের রয়েছে ঈর্ষণীয় ফলাফল এবং এর ধারাবাহিকতাও রয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি