যুক্তরাষ্ট্রে মে মাসে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান

আপডেট : ০৫ জুন ২০২০, ২২:১৪

যুক্তরাষ্ট্রে মে মাসে কর্মসংস্থানে উত্সাহব্যঞ্জক ফল এসেছে। দেশটির শ্রম বিভাগ গতকাল জানিয়েছে, গত মাসে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। অপ্রত্যাশিতভাবে এমন তথ্য পাওয়া গেলেও বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। খবর রয়টার্স ও আলজাজিরার

মার্কিন শ্রম বিভাগ জানায়, ২৫ লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করায় বেকারত্বের হার ১ দশমিক ৪ ভাগ কমে ১৩ দশমিক ৩ ভাগে দাঁড়িয়েছে। এপ্রিলে বেকারত্বের হার ছিল ১৪ দশমিক ৭ ভাগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে এটাই সর্বোচ্চ বেকারত্বের হার। মে মাসের মধ্যে বিভিন্ন স্থানে লকডাউন শিথিল করায় কর্মসংস্থানে এই উল্লম্ফন দেখা গেছে বলে মনে করছে শ্রম বিভাগ। এই খবরে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মূলত আগামী নির্বাচনে জয় পেতে অর্থনীতিকে শক্তিশালী করতে চাইছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মে মাসে বেশির ভাগ চাকরি হয়েছে খাবার এবং পানীয় সেক্টরে। রেস্তোরাঁ খুলে দেওয়ায় এখানে চাকরি হারানো অনেকে আবার চাকরি পেয়েছেন। শীর্ষ মার্কিন অর্থনীতিবিদ মাইকেল পিয়ার্স বলেন, লকডাউন শিথিল করায় চাকরির সংখ্যা বেড়েছে। কিন্তু করোনা ভাইরাসের পূর্বের অবস্থায় ফিরে যেতে দীর্ঘসময় লাগবে।