পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে রুবিয়া খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার ধুলাউড়ি গ্রামে। নিহত ওই গৃহবধূ ধুলাউড়ি গ্রামের আফছারের স্ত্রী।
এলাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে রুবিয়া পার্শ্ববর্তী মাঠে মরিচ তুলতে যায়। এ সময় বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে বজ্রপাত হয়। এতে রুবিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। তার সাথে থাকা আরও দুইজন গুরুতর আহত হন।
ইত্তেফাক/কেকে
