আমি সাধারণত সেভাবে বছরের পরিকল্পনা করি না। আমি সবসময়ই চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন, সবসময় যেন ভালো কিছু করতে পারি। নিচে যেন না নামি। আপাতত যা করছি এটাই মন দিয়ে করে যেতে চাই। সিনেমায় তো অভিনয় করছি। পরিচালনাটা আমি শখের বশে, নিজের তৃপ্তির জন্য করি। নিজেকে চলচ্চিত্রের পরিচালক হিসেবে এখনো ভাবিনি। যখন ইচ্ছে হবে হয়তো নেমে পড়বো।
জাহিদ হাসান
নতুন দিনে নতুন জীবনের প্রত্যাশা তো থাকেই। মানুষতো আর ভবিষ্যত্ বলতে পারে না, প্রত্যাশাটুকুই। ভালো কিছু করতে চাই, নতুন কিছু। তবে কিছু সঙ্কট দর্শকদের দিনদিন টেলিভিশন থেকে সরিয়ে দিচ্ছে। এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন নাটকে ভালো বাজেট নিশ্চিত করা। এছাড়া নাটক প্রচারের সময় অতিরিক্ত বিজ্ঞাপন বন্ধ করতে হবে। তাছাড়া যত ভালো কাজ করি দর্শকরা কিন্তু দেখবেন না।
মেহজাবীন চৌধুরী
২০১৮ সালটা আমার অনেক ভালো কেটেছে। অনেকগুলো ব্যতিক্রম চরিত্রে অভিনয় করেছি। অনেক ভালো কাজ করেতে পেরেছি। দশর্ক প্রতিক্রিয়াও ভালো পেয়েছি। এবার নতুন একটি বছরের পালা। এ বছরটিও আল্লাহর রহমতে ভালো যাবে আশা করি। নতুন বছরের কাজের প্রস্তাবও পেয়েছি। আরো যত্ন নিয়ে নতুন বছরের সব কাজ করতে চাই। অভিনয়ের যে ক্ষুধা আছে সেটা যেন আরো ভালোভাবে মেটাতে পারি।
আফরান নিশো
নতুন বছরে নতুন কিছু করার প্রত্যাশা সবারই থাকে। আমার ইচ্ছে, দর্শকদের দেশীয় টিভি চ্যানেলে ফিরিয়ে আনার। আমাদের দেশে সবার ঘরে ঘরেই এখন বিদেশি সিরিয়াল চলে। আমার বিশ্বাস এই দর্শকদের আমরা সম্মিলিতভাবে নিজেদের কর্মগুণে এ বছর ফিরিয়ে আনতে পারবো। আমাদের কনটেন্ট অনেক ভালো, কিন্তু আমরা অনেক বিজ্ঞাপন দেখাই, সিরিয়ালে ধারাবাহিকতা রাখতে পারি না। এ কারণে দর্শকরা দেখেন না। তারা দেখলেই আমাদের কাজের মান ও বাজেট দুটোই বাড়বে।
শবনম ফারিয়া
