ব্লাড ক্যানসারে আক্রান্ত দক্ষিণখান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রুবেলের আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন সংগঠনটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটির অনলাইন গ্রুপ ‘বাংলাদেশ ছাত্রলীগ :৪৮ থেকে বর্তমান’-এর উদ্যোগে সাবেক ছাত্রলীগ ও বর্তমান নেতৃবৃন্দ রুবেলের হাতে ৪ লাখ টাকার চেক তুলে দেন। শুক্রবার বিকালে দক্ষিণখানে রুবেলের বাসায় গিয়ে চেক তুলে দেন তারা। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা শাহিনুর রহমান টুটুল, বীর আবু আব্বাস, নাজমুল হুদা চঞ্চল, মশিউর রহমান রুবেল, থানা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বারবার কারা নির্যাতিত ছাত্রলীগ নেতা আবু আব্বাস জানিয়েছেন, রুবেল আর্থিকভাবে খুবই অসচ্ছল। ছাত্রলীগের সাবেক এবং বর্তমানসহ সমাজের বিত্তশালীদের সবাইকে রুবেলের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
