প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

আপডেট : ০৫ জুন ২০২০, ২২:২২

গত ২৩ মে দৈনিক ইত্তেফাকে ‘চিকিত্সক ছেলেকে পাগল বানানোর অভিযোগ মায়ের বিরুদ্ধে, সম্পত্তির লোভ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন উত্তরা ১২ নম্বর সেক্টরের ২৮, সোনারগাঁও জনপথ রোডের প্রফেসর ডা. লতিফা সামসুদ্দিন। প্রতিবাদলিপিতে তিনি দাবি করেছেন, তার স্বামী ডা. এ কে এম সামসুদ্দিনের রেখে যাওয়া সব স্থাবর, অস্থাবর সম্পত্তি দেশের প্রচলিত আইনে তিনি, ছেলে ডা. রাফেল ও দুই মেয়ের মধ্যে বণ্টন করেন। এছাড়া তার মালিকানাধীন গুলশান এলাকার একটি দামি ফ্ল্যাট নিজ খরচে ডা. রাফেলের নামে রেজিস্ট্রি দলিলমূলে হস্তান্তর করেন। ডা. রাফেলের মাদকাসক্তির কারণে বিভিন্ন সময়ে উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ আর্মি মেডিক্যাল কলেজ থেকে ২০১৮ সালে চাকরিচ্যুত হয়। তার ও ছোটো দুইটি সন্তানের ভবিষ্যত্ জীবনের কথা ভেবে সর্বসম্মতিতে তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয়। এর পেছনে অনেক অর্থ ব্যয় হয়। কিন্তু সে প্রতিবারই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে আবারও মাদকাসক্ত হয়ে পড়ে।

প্রতিবেদকের বক্তব্য :প্রকাশিত সংবাদটি ইত্তেফাকের কোনো নিজস্ব বক্তব্য নয়। ডা. রাফেল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ প্রকাশ করা হয়েছে।