নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী জুবিনা জরিন ওরফে মেহজবিন শেখ। তাদের গৃহকর্মী ও নিরাপত্তারক্ষীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। একটি সর্বভারতীয় মিডিয়ার বরাত দিয়ে এই খবর দিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। তবে পুনে মিরর নামের একটি মিডিয়া জানিয়েছে, দাউদ ইব্রাহিমের পরিবার আক্রান্ত হয়নি।
দিল্লির একটি সূত্রকে উদ্ধৃত করে দাউদ ও তার স্ত্রীর করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। বলা হয়েছে, পাকিস্তান গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই) এর কাছে দাউদের আক্রান্ত হওয়ার খবর ছিলই। করাচির সেনা হাসপাতালে তাদের রাখা হয়েছে। এদিকে পুনে মিররকে দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম টেলিফোনে জানিয়েছেন, তার ভাই এবং পরিবারের সবাই সুস্থ আছেন। তারা করোনা ভাইরাসে আক্রান্ত হননি।
