গত বৃহস্পতিবার জাতীয় ট্রমাটোলজি এন্ড অর্থোপেডিক পুর্নবাসন ইনষ্টিটিউটে নিখিল কর্মকার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশের নির্যাতনে তাঁর মেরুদণ্ডের তিনটি জায়গা ভেঙ্গে যাওয়ায় চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
সংগঠনটি অভিযোগ করেছে, তাস খেলার কারণে নিখিলকে আটক করে কোটালীপাড়া থানায় নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এতে তিনি অসুস্থ হলে চিকিত্সার জন্য তাকে ঢাকায় আনা হয়। এমএসএফ মনে করে, পুলিশের বিরুদ্ধে নির্যাতনে মৃত্যুর অভিযোগের বিষয়টি অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত; যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। লাশের সুষ্ঠু ময়নাতদন্ত ও ঘটনার তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। প্রেস বিজ্ঞপ্তি
