গোপালগঞ্জে ২চিকিৎসকসহ  ২৫জনের করোনা শনাক্ত   

আপডেট : ০৬ জুন ২০২০, ১০:১০

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে নতুন করে ২ চিকিৎসহ, ৩নার্সসহ আরও ২৫ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯)  শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৭জনে। আক্রান্ত ২৬৭জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৪৬জন । মারা গেছেন একজন। আজ শনিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জ সদরে ৩জন, মুকসুদপুরে  ৯জন, টুঙ্গিপাড়ায় ২ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৫জন, কোটালীপাড়ায় ৪জন  ও কাশিয়ানী উপজেলায় ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন । সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক চিকিৎকসহ ৬৭ জন, কাশিয়ানীতে ৬৮ জন, গোপালগঞ্জ সদরে ৪ চিকিৎসকসহ ৩৯ জন, টুঙ্গিপাড়ায় ৩ চিকিৎসক  ৩ নার্স ২ স্বাস্থ্যকর্মীসহ ৪৩ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও ২ নার্সসহ ৫০ জন রয়েছেন।

ইত্তেফাক/আরকেজি