মারের জয়ী সূচনা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২০:৪১

অ্যান্ডি মারে নতুন বছরে জয়ী সূচনা করেছেন। তবে কোমরে অস্ত্রোপচার সারিয়ে কোর্টে ফিরলেও তিনি জানেন না কতদিন শীর্ষ পর্যায়ে টেনিস খেলতে পারবেন তিনি। বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় মারে ব্রিসবেন ইন্টারন্যাশনালে অস্ট্রেলিয়ার অখ্যাত জেমস ডাকওয়ার্থকে হারান। এটা ছিল সেপ্টেম্বরের পর ব্রিটিশ খেলোয়াড়টির প্রথম ম্যাচ। ৩১ বছর বয়সী মারে গত বছরটা তার জন্য ‘সত্যি কঠিন’ ছিল বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। মারে তিনবার গ্র্যান্ডস্ল্যাম জিতলেও বর্তমানে বিশ্ব র্যাংকিংয়ে আছেন ২৪০ নম্বরে। কারণ ২০১৮ সালে তিনি কেবল ছয়টি টুর্নামেন্টে খেলেন। এখন তিনি ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতির জন্যই মূলত ব্রিসবেনের এই প্রতিযোগিতায় খেলছেন।