বিজ্ঞান
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকাসুপ্রিয় বন্ধুরা, অধ্যায়টি প্রথমে পড়ে নিও।
১.পরিবেশের উপাদানগুলো কয় ভাগে বিভক্ত ও কী কী?
উত্তর : পরিবেশের উপাদানগুলো দু্ই ভাগে বিভক্ত।
যথা— i. জীব ও ii. জড়।
২.বাস্তুসংস্থান কী?
উত্তর : কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থাানের বাস্তুসংস্থান।
৩.উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য যে যে উপাদান প্রয়োজন, সেগুলোর দুটির নাম লেখ। উত্তর : উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দুটি উপাদান হলো— i. পানি ও ii. বায়ু।
৪.পানিতে বাস করে এমন দুটি উদ্ভিদের নাম লেখ।
উত্তর : পানিতে বাস করে এমন দুটি উদ্ভিদের নাম হলো—
i. শাপলা ও ii. কচুরিপানা।
৫.ঘরের টবে লাগানো ফুল গাছটির পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। এ অবস্থায় তুমি কী করবে?
উত্তর : ঘরের টবে লাগানো ফুলগাছটির পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। এ অবস্থায় আমি গাছটিকে সূর্যের আলোয় রাখব।
৬. তোমার বাগানের গাছগুলো খাদ্য তৈরির সময় কোন উপাদানটি বায়ু থেকে গ্রহণ করে?
উত্তর : আমার বাগানের গাছগুলো খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে।
৭.তুমি একটি আম গাছ লাগিয়েছ। এর জীবনধারাকে প্রভাবিত করে এমন দুটি উপাদানের নাম লেখ।
উত্তর : আমগাছের জীবনধারাকে প্রভাবিত করে এমন দুটি উপাদানের নাম হলো—
i. আলো ও ii. পানি।
৮.তোমাদের পুকুরে মাছ ছাড়াও কী কী প্রাণী বাস করে?
উত্তর : আমাদের পুকুরে মাছ ছাড়াও জলজ কীটপতঙ্গ, সাপ, ব্যাঙ, কাঁকড়া, কচ্ছপ, শামুক, ঝিনুক ইত্যাদি প্রাণী বাস করে।
৯.পরাগায়নে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম লেখ।
উত্তর : পরাগায়নে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম—
i. পাখি ও ii. মৌমাছি।
১০.প্রাণীর শ্বাস গ্রহণে উদ্ভিদ কীভাবে সাহায্য করে?
উত্তর : উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে।
ইসলাম ও নৈতিক শিক্ষা
মিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
১.সব প্রশংসা একমাত্র—।
২.মৃত্যুর পরবর্তী জগেক বলা হয়—
৩.আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমাদের জন্য—।
৪.আল্লাহ তায়ালার আনুগত্যের নামই হচ্ছে—।
৫.নবি-রাসুলের কাজ বা দায়িত্বকে— বলে।
৬.নবি-রাসুলগণ আল্লাহর— কথা বলেছেন।
৭.আমরা পাপ কাজ হতে — থাকব।
৮.আল্লাহ এক, তাঁর কোন— নেই।
৯.জান্নাত হলো—সুখের স্থান।
১০.আখিরাতের প্রথম ধাপ হলো— । [
১১.সকল সম্পদের প্রকৃত মালিক—।
১২.কখনো মিথ্যা সাক্ষ্য দেব না, কারণ— সব জানেন।
১৩.সূর্য পৃথিবী থেকে— লক্ষ গুণ বড়।
১৪.আল্লাহ সবকিছু দেখেন, শোনেন এবং সবকিছুর— রাখেন।
১৫.আল্লাহর আদেশ মেনে চলার জন্য পাওয়া যাবে —।
১৬.যে কাজ আল্লাহ— করেন সে কাজ করব।
১৭.আমাদের কবর, হাশর মিযান, সম্পর্কে— থাকা অপরিহার্য।
১৮.ইমানের ফল হলো মানুষকে আল্লাহর—বান্দা হিসেবে গড়ে তোলা।
১৯.কুল কুল শব্দে বয়ে যায়— ।
২০.আল্লাহ — মধ্য থেকেই মহামানব সৃষ্টি করেছেন।
২১.আল্লাহ তার ইচ্ছানুযায়ী— নিয়ম শিখিয়ে দিয়েছেন।
২২.কুরআন মজিদ— কিতাব।
২৩.আমরা— খাদ্য দেব।
২৪.তোমরা আল্লাহর— গুণান্বিত হও।
২৫.আল্লাহ সবকিছুর খবর রাখেন এর ওপর পূর্ণ— রাখতে হবে।
১. আল্লাহর; ২. আখিরাত; ৩. ফরজ;
৪. ইসলাম; ৫. রিসালাত; ৬. তাওহিদের;
৭. বিরত; ৮. শরিক; ৯. চিরস্থায়ী; ১০ কবর; ১১. আল্লাহ তায়ালা; ১২. আল্লাহ; ১৩. তেরো; ১৪. খবর; ১৫. পুরস্কার; ১৬. পছন্দ; ১৭. ইমান; ১৮. অনুগত; ১৯. নদী; ২০. মানুষের; ২১. জীবনযাপনের; ২২. আল্লাহর;
২৩. ক্ষুধার্থকে; ২৪. গুণে; ২৫. বিশ্বাস;
