যোগ্যতাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন

আপডেট : ০৬ জুন ২০২০, ১৯:৫৬

গণিত

অসীম কুমার সেন

৩ নং কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

কটিয়াদী, কিশোরগঞ্জ

 

 

১। ১৫টি টেবিলের  দাম ৪৫০০০ টাকা হলে ১টি টেবিলের  দাম কত?

২। নিঃশেষে  বিভাজ্যের ক্ষেত্রে  ভাজক নির্ণয়ের  সূত্রটি লেখ।

৩। এক হালি কমলার দাম ৪০ টাকা হলে ১টি কমলার দাম কত?

৪। ৩১৮৫৪ কে ১০০ দ্বারা ভাগ করলে ভাগশেষ  কত হবে?

৫। একটি সংখ্যার তিনগুণ ৩০ হলে সংখ্যাটি কত?

৬। দুইটি সংখ্যার গুণফল  ২২৫। একটি সংখ্যা ২৫ হলে,  অপর সংখ্যাটি কত?

৭। খোলা বাক্য বলতে কী বোঝায়?

৮। ৫ এর সাথে “ক” যোগ  করলে যোগফল  ১২ হয়। গাণিতিক  বাক্যে প্রকাশ কর।

৯। সংখ্যা প্রতীক  কয়টি ও কি কি?

১০। মিনার বয়স ১০ বছর । তার বয়সের দ্বিগুণের  সাথে কত বছর  যোগ  করলে, যোগফল  ২৪ বছর  হবে?

১১। (ক +৬)/৩=১২ হলে, ক এর মান কত?

১২। গ,সা,গু কাকে বলে?

১৩। ১৮ এর গুণনীয়কগুলো  লিখ।

১৪। গুণনীয়কের অপর নাম কি?

১৫। ৩,৫ ও ৭ এর গ,সা,গু কত?

১৬। ৩০ এর মৌলিক  উত্পাদকগুলো  লিখ।

১৭। কোন সংখ্যা  যেকোনো  সংখ্যারই গুণনীয়ক?

১৮। ২০ অপেক্ষা  বড়  ৮ এর দুইটি গুণিতক  লেখ।

১৯। ১০ এবং  ১৫ এর ল,সা,গু কত?

২০। কোন সংখ্যার মাত্র দুইটি উত্পাদক থাকে?

২১। প্রকৃত ভগ্নাংশের  মান কত ?

২২। ১১/৩কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ  কর।

২৩। ১/৩  ও ১/৪ এর মধ্যে  কোন  ভগ্নাংশটি বড় ?

২৪। ২৭/৭২ কে লঘিষ্ঠ আকারে  প্রকাশ  কর।

২৫। ১/৪ ও ১/৫ কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ  কর।

২৬। ৯/৮ + ৭/৮ = কত?