সামাজিক দূরত্বের বালাই নেই। গ্যালারী কানায় কানায় ভরা। দৃশ্যটা দেখে প্রথমে পুরনো মনে হতেই পারে। কিন্তু এ দৃশ্য আদতে গত শুক্রবারের। করোনা মোকাবিলায় পুরো বিশ্বের সুনাম কুড়োনো ভিয়েতনামে গত শুক্রবার থেকে ফুটবল লিগ মাঠে গড়িয়েছে, সঙ্গে ছিল দর্শকদের মাঠে আসার পূর্ণ স্বাধীনতা। ফলে দেইন আর ভিত্তেলের মধ্যকার ম্যাচটিতে হাজির ছিলেন ধারণক্ষমতার সমান ৩০ হাজার দর্শকই —টুইটার
