আইসিসির চোখে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত শ্রীলঙ্কা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২০:৪৪

আইসিসির চোখে ক্রিকেট বিশ্বে শ্রীলঙ্কাই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ, এমন তথ্য দিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট প্রশাসনের উপর থেকে নীচ পুরোটা দুর্নীতিগ্রস্ত।’ দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সভায় গোপন রিপোর্টে এই তথ্য রয়েছে বলে জানান ফার্নান্দো। তিনি আরও বলেন, ‘দুর্নীতিতে শ্রীলঙ্কা এক নম্বর স্থানে থাকাটা খুবই লজ্জার বিষয়। আইসিসি থেকে আমাকে বলা হয়েছে, শুধু ক্রিকেট জুয়াড়িরাই নয়, আন্ডারওয়ার্ল্ডও যুক্ত আছে এখানে। আরও বলা হয়েছে, খেলোয়াড়দের চেয়ে বোর্ড ও ক্রিকেট সংস্থা বেশি জড়িত দুর্নীতিতে।’ শ্রীলঙ্কা ক্রিকেটের উপর কড়া নজর রাখে আইসিসি দুর্নীতি দমন শাখা। গেল বছর সাবেক অধিনায়ক সনাথ জয়াসুরিয়াকে বিপক্ষে ম্যাচ গড়াপেটার তথ্য গোপনের অভিযোগ আনে আইসিসি দুর্নীতি দমন শাখা।