রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের চেলসি ক্লাব ইংল্যান্ডে মেয়েদের সুপার লিগ শিরোপা জিতেছে। অপরদিকে নিচের বিভাগে নেমে গেছে লিভারপুল। ইংল্যান্ডের দ্য ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের ভিত্তিতে শিরোপা নির্ধারণ করে। এক্ষেত্রে তারা প্রতি খেলার ভিত্তিতে পাওয়া পয়েন্টের অনুপাতে এই সিদ্ধান্ত নেয়। করোনা ভাইরাসের কারণে মার্চে মৌসুমটি যখন স্থগিত হয়ে যায়, সে সময় চেলসি শীর্ষে অবস্থান করা ম্যানচেস্টার সিটি থেকে হাতে এক খেলা রেখে মাত্র এক পয়েন্টে পিছিয়ে ছিল। এদিকে লিভারপুলের পরিবর্তে আগামী মৌসুমে সুপার লিগে খেলবে নিচের বিভাগের শীর্ষে থাকা অ্যাস্টন ভিলা। লিভারপুল অবশ্য জানিয়েছে, যেভাবে মেয়েদের ফুটবলের মৌসুমটি সমাপ্তি ঘটল তাতে তারা ‘হতাশ’।
