২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বেঙ্গালুরুর সেই ম্যাচ। ভারতের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ১১ রান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে মুশফিককে স্ট্রাইক দিয়েছিলেন মাহমুদুল্লাহ। পরের দুই বলে দুই চার হাঁকিয়ে জয়টা হাতের মুঠোয় নিয়ে আসেন মুশফিকই। তার পরই সব কিছু ওলট-পালট। তিন বলে দুই রান করতে ব্যর্থ হয়ে এক রানে হারে বাংলাদেশ। ওভারের চতুর্থ বলে মুশফিককে বোলিং করার সময় কি ভেবেছিলেন হার্দিক পান্ডিয়া? তিনি বলেন, ‘আমি ভাবছিলাম সিঙ্গেল নিতে গেলে কোন বলটি সবচেয়ে কঠিন হবে। মনে হলো, ব্যাক অফ দ্য লেংথ দিলে সেটা হিট করা বা সিঙ্গেল নেওয়া কঠিন হবে। রান বের করতে হলে এই বলে আপনাকে ভালো কিছু করতে হবে। কিন্তু সে বড়ো শট খেলে বসে, ফলে আউট হয়ে যায়।’
