বদলগাছীতে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

আপডেট : ০৬ জুন ২০২০, ২১:০৭

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

রাস্তার পাশে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় তিন থেকে চার দিন বয়সি এক মেয়েশিশুকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত আটটায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর/জামালগঞ্জ রাস্তার চাঁপাডাল (পাইকরতলী) নামক স্থান থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। ইউপি সদস্য আ. সালাম  বলেন, সড়কের পাশে শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে পথচারি শাবানা এবং ঝরনা পাহাড়পুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে শিশুটির বয়স তিন/চার দিনের মতো হবে। পাহাড়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, বাচ্চাটিকে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়ার পর দুধমাতার সন্ধান করি। পরবর্তীতে পাহাড়পুর ফাঁড়ির পাশে পুলিশের তত্ত্বাবধানে মুনিরুজ্জামান মুন্নার স্ত্রী মোছা. রাবেয়া আক্তার রিপার জিম্মায় শিশুটিকে রাখা হয়েছে।