নাটোর প্রতিনিধি
মাস্ক ব্যবহার না করায় ৫১ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। অভিযানে ৫১ জনের বিরুদ্ধে ৪০টি মামলা দায়ের করে ৫ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ইউএনও জাহাঙ্গীর আলম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সর্বসাধারণের জন্য মাস্ক ব্যবহারে সরকারি নির্দেশনা থাকলেও তা মানছিলেন না অনেকেই। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
