খুলনায় মো. আলী মিয়া (৬০) নামে করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত আলী মিয়া নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে। তিনি নড়াগাতীর স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।
আরো পড়ুন: করোনা চিকিৎসায় উত্তরায় ৩’শ শয্যার হাসপাতালের যাত্রা শুরু
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, আলী মিয়া সর্দি,জ্বর ও বুকে ব্যথা নিয়ে গত ২৫ মে রাত পৌনে ৪টার দিকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল পৌনে ৪টায় তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির সময় তার করোনা পজিটিভ ছিল। গত শুক্রবার পুনরায় তার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার সেই রিপোর্ট পাওয়া যাবে।
ইত্তেফাক/এএএম
