আ ক ম হাসমত উল্যাহ চৌধুরী
নোয়াখালীর সেনবাগ উপজেলার মুক্তিযোদ্ধা আ ক ম হাসমত উল্যাহ চৌধুরী (৭০) গতকাল শনিবার দুপুরে পৌর শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। রাতে অর্জুনতলা ইউনিয়নের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
