আপনার রাশিফল

আপডেট : ০৬ জুন ২০২০, ২২:১৯

মুহম্মদ আনিসুল হক

৭ জুন ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ২৪ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৪ শাওয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৭। শুভ বার:  সোম ও বুধ। শুভ রত্ন: অ্যামিথিস্ট ও পান্না।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন।   

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

শরীর ভালো নাও থাকতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। খাওয়াদাওয়ায় সতর্ক থাকুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। পথ চলাচলে সতর্ক থাকুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। আপনজন কারো সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

নিজের কোনো কাজ ঠিকভাবে সম্পন্ন করতে পারেন। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বড়ো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।