গতকাল শনিবার বজ পাতে হবিগঞ্জে তিন জন, মৌলভীবাজারের বড়লেখায় দুই জন এবং নরসিংদীতে এক স্কুলছাত্রের মৃত্যু ঘটেছে। এছাড়া শুক্রবার বিকালে ঢাকার ধামরাইয়ে এক যুবক বজ পাতে মারা গেছেন।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল শনিবার হবিগঞ্জে বজ পাতে দুই কিশোরসহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন জন। মৃতরা হলেন— আজমিরীগঞ্জের রনিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে মারফত আলী (১৬), আবেদ আলীর ছেলে রবিন মিয়া (১৭) এবং শায়েস্তাগঞ্জের চন্ডিপুর গ্রামের আছকির মিয়া (৫৫)।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খন্দকার জানান, সকাল ৯টার দিকে স্থানীয় হাওরে কাজ করছিলেন পাঁচ জন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ পাত হলে ঘটনাস্থলেই ঐ দুই কিশোরের মৃত্যু হয়। আহত হন তিন জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, বড়লেখা উপজেলায় শনিবার বজ পাতে দুই জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন—উপজেলার নিজবাহাদুরপুর ইউপির গল্লাসাঙ্গন গ্রামের আব্দুল মতিন (৫৫) এবং উপজেলার বর্ণি ইউনিয়নের কাজিরবন্দ গ্রামের রুবেল আহমদ (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে বৃষ্টির মধ্যে আব্দুল মতিন বাড়ির পাশে সবজি খেতে কাজ করতে যান। এ সময় বজ পাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান। এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে বর্ণি ইউপির কাজিরবন্দ এলাকার একটি খালে মাছ ধরার সময় বজ পাতে মারা যান রুবেল আহমদ।
নরসিংদী প্রতিনিধি ও রায়পুরা সংবাদদাতা জানান, গতকাল শনিবার দুপুরে রায়পুরা উপজেলার সাহেবচর গ্রামের একটি মাঠে বজ পাতে এক স্কুলছাত্রের মৃত্যু ঘটেছে ও দুই জন আহত হয়েছে। জানা যায়, ঘটনার সময় তিন বন্ধু মিলে মাঠে ঘোরাফেরা করছিল। এ সময় হঠাত্ বৃষ্টি আসলে তারা দৌড়ে সেখান থেকে যাবার চেষ্টা করে। কিন্তু হঠাত্ বজ পাত হলে ঘটনাস্থলেই মারা যায় সাহেরচর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র একই গ্রামের আলী আকবর মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (১৪)। আহত হয় তার দুই বন্ধু রাব্বি ও এনামুল। তাদের ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঘুড়ি ওড়াতে গিয়ে বজ পাতে মো. জয়নাল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার আমতা ইউনিয়নের বড়ো নারায়ণপুর গ্রামে শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। মৃত জয়নাল ঐ গ্রামের মো. আজিমের ছেলে। জানা যায়, জয়নাল বাড়ির পাশের ধান কাটা জমিতে ঘুড়ি উড়াতে গেলে কিছুক্ষণের মধ্যেই বজ পাতে তার মৃত্যু হয়। কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
