পাকিস্তানের সাবেক মন্¿ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মার্কিন ব্লগারের

আপডেট : ০৭ জুন ২০২০, ০০:৩০

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্¿ী রেহমান মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন মার্কিন ব্লগার সিন্থিয়া রিচি। তিনি প্রায় দশ বছর ধরে পাকিস্তানে বাস করছেন। তত্কালীন প্রধানমন্¿ী ইউসুফ রাজা গিলানি ও সাবেক স্বাস্থ্যমন্¿ী মাখদুম সাহাবুদ্দিনের বিরুদ্ধে তিনি হেনস্থার অভিযোগ তুলেছেন। তিনজনই অভিযোগ অস্বীকার করেছেন। এই তিন নেতাই বিরোধী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সদস্য। শুক্রবার এক ফেসবুক লাইভে অভিযোগ করেন সিন্থিয়া।

পিপিপি অভিযোগ করেছে সিন্থিয়া আইএসআই এজেন্ট। তার বিরুদ্ধে সাইবার ক্রাইম দফতরে অনেক অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু কিছুই করেনি প্রধানমন্¿ী ইমরান খানের সরকার। সিন্থিয়ার অভিযোগ, ২০১১ সালে রেহমান মালিক তাকে ধর্ষণ করেন। ইসলামাবাদে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পানীয়তে মাদক মিশিয়ে তাকে ধর্ষণ করা হয়। সেই সময় মার্কিন দূতাবাসকে জানালেও তারা কিছুই করেনি বলে অভিযোগ সিন্থিয়ার। তবে মার্কিন দূতাবাস জানিয়েছে, দূতাবাস সকল মার্কিন নাগরিকদের সেবা ও সমর্থন দিয়ে থাকে। ইউসুফ রাজা গিলানি সিন্থিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলে জানিয়েছেন। -ভয়েস অব আমেরিকা ও হিন্দুস্তান টাইমস