ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় নতুন করে তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গত ১ জুন নমূনা পরীক্ষার জন্য পাঠানো হলে ৬ জুন শনিবার সন্ধ্যায় তাদের রিপোর্ট পাওয়া যায়। আক্রান্তদের বয়স ৩৫ থেকে ৫০। তারা সকলেই ঢাকা ফেরত।
রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, আক্রান্তদের আপাতত হোম আইসোলেশনে রেখে দেখভাল করা হচ্ছে। প্রয়োজনে তাদের হাসপাতালে নেওয়া হবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জকে ‘রেড জোন’ ঘোষণা, তিন এলাকা লকডাউন
রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেকের টিএইচএ ডা. আব্দুস সামাদ চৌধুরী বলেন, হাসপাতালের আইসোলেশনে রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ায় হোম আইসোলেশনে রাখা হচ্ছে। ইতিমধ্যে চারজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন।
ইত্তেফাক/এসি
