দ্বাদশ শ্রেণির পড়াশোনা

আপডেট : ০৭ জুন ২০২০, ১৯:৫৮

উপযোগ বলতে কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

মো. কবির হোসেন (সুজন)

প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,শুভাশিস রইল। তোমাদেরকে অনুশীলন বিভাগে স্বাগতম। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্র  হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে এর উত্তর প্রদান করা হলো।

উদ্দীপক : সামিদের বাড়ী নোয়াখালী জেলায়। কৃষিকাজ করে ফসল উত্পাদন করাই তাদের পরিবারের কাজ।  কিছুদিন পর ফসলী জমিতে পানি কমবে। তখন ফসল ফলানোর কাজ শুরু হবে। তা্রই প্রস্তুতি হিসেবে তাদের ছোট একখণ্ড জমিতে বিআর-আট বীজ বপন করে চারাগাছ উত্পাদনের কাজ শুরু হবে। এটি প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের প্রাথমিক প্রক্রিয়া বলে ধরা হয়। এই প্রক্রিয়া শেষে উত্পাদিত চারাগাছ জমিতে লাগানো হয় এবং নানা প্রক্রিয়া শেষে ফসল উত্পাদিত হয়। যা মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় খাদ্যের জোগান দেয়।

ক) উপযোগ কী ?

খ)  প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝায়?

গ) উপরের উদ্দীপকে সামিদের প্রস্তুতি কোন শিল্পের অন্তর্গত? আলোচনা করো।

ঘ) উদ্দীপকে প্রয়োজনীয় খাদ্যের জোগান  কোন শিল্পের অন্তর্গত? তোমার মতামত দাও।

উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর:  উপযোগ বলতে কোন কিছুর অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়।

উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর : গ্রাহকের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোন কাজ,সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলা হয়।

গ্রাহক সরাসরি যে সকল সেবা পেয়ে থাকে তাকে প্রত্যক্ষ সেবা বলা হয়। মুনাফা অর্জনে উদ্দেশ্যে এরূপ কাজ বা সুবিধাকে বিক্রয়ের জন্য উপস্থাপন করা নি:সন্দেহে ব্যবসায়ের গুরুত্বপূর্ণ অঙ্গ। এক্ষেত্রে গ্রাহক সেবা পেয়ে উপকৃত হয় বা তৃপ্ত হয়। পণ্যের মতো এটাকে বিক্রয় করা যায় না বা হস্তান্তর করা যায় না। তবে তার সুবিধা বা তৃপ্তি উপস্থাপন করা যায়।

উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর:  উপরের উদ্দীপকে প্রাথমিক শিল্পের কথা বলা হয়েছে।

প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াকে প্রাথমিক শিল্প বলা হয়। অর্থাত্ প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ করতে যে সকল প্রক্রিয়া অনুসরণ করা হয় তা প্রাথমিক শিল্পের অন্তর্গত।

উপরের উদ্দীপকে বীজ বপনের মধ্য দিয়ে ফসল উত্পাদনের প্রাথমিক কাজ শুরু হয়। সামিদের একখণ্ড জমিতে বিআর-আট ফসল ফলানোর জন্য বীজ বপন করা হয়। বীজ থেকে চারাগাছ উত্পাদন হয়। এই কাজটি ফসল উত্পাদনের প্রাথমিক কাজ বলে ধরা হয়। তাই এই শিল্পের কাজটি প্রাথমিক শিল্পের অন্তর্গত।