বর্ণবাদের অভিযোগ আইপিএলে

আপডেট : ০৭ জুন ২০২০, ২০:১৬

দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামির অভিযোগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদে তাকে ও শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে ডাকা হতো ‘কালু’ নামে। ইনস্টাগ্রামে তিনি তুলে ধরলেন তার অভিজ্ঞতা। বলেছেন, ‘মাত্রই আমি জানতে পারলাম ‘কালু’ শব্দের অর্থ, আইপিএলে সানরাইজার্সের হয়ে খেলার সময় যে নামে ডাকা হতো। আমাকে ও থিসারা পেরেরাকে ঐ নামে ডাকত তারা। আমি ভেবেছিলাম, এটার মানে তেজি ঘোড়া। কিন্তু আমার আগের পোস্ট থেকে জানতে পারলাম এটির অর্থ ভিন্ন এবং আমি খুবই ক্ষুব্ধ।’ আগের পোস্টে স্যামি লিখেছিলেন, ‘ভারতে সানরাইজার্স হায়দরাবাদে আমাকে ও থিসারা পেরেরাকে কালু নামে ডাকা হতো, সেটির অর্থ তাহলে এটাই!’