সিলেট সেনানিবাসস্থ নবনির্মিত সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয় গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া এবং সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক, মেজর জেনারেল এস এম শামিম উজ জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধান অতিথি প্রতিষ্ঠানটি নির্মাণে ও শিক্ষা কার্যক্রম আরম্ভ করার জন্য সার্বিক সহযোগিতা এবং অনুমোদন প্রদানের জন্য সরকারের শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মেজর আসাদ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে নবনির্মিত সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কার্যক্রম শুরু হয়। তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শেষ হয়ে আজ থেকে ক্লাস শুরু হবে।
