‘পড়ছে কিন্তু শিখছে না।’ সমীক্ষা বলছে, এই সাধারণ প্রবণতার পিছনে অন্যতম কারণ হলো শিক্ষার্থীদের অমনোযোগিতা। এ বার তা মাপতে আসছে অ্যাপ। বর্তমানে শিক্ষার্থীদের বড় অংশ মানসিক চাপ থেকে অবসাদের শিকার। ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নসচিব আর সুব্রহ্মণ্যমের মতে, ‘অধিকাংশ শিক্ষার্থীদের স্মার্টফোন রয়েছে। এমন একটি অ্যাপ বানানোর কথা ভাবা হয়েছে যাতে পড়ুয়ার সোশ্যাল মিডিয়ার ভাবগতিক দেখে তার মানসিক অবস্থার আঁঁচ মিলবে। অ্যাপের কাজই হবে নেতিবাচক প্রবণতা চোখ পড়লে দ্রুত শিক্ষার্থীর পরিবার বা তার শিক্ষককে সতর্ক করে দেওয়া।’ তবে অ্যাপটির নাম এখনও প্রকাশ করা হয়নি।
