নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে আটজন প্রতিদ্বন্দ্বী ভোটের মাঠে ছিল। ভোটের ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরণ দুই লাখ ১৭ হাজার ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী বরকত উল্যা বুলু পেয়েছেন ৫৩ হাজার ৭৯০ ভোট। জামানত বাজেয়াপ্ত হয়েছে যাদের— ইসলামী আন্দোলনের মাও. নূরউদ্দিন (চার হাজার ৩৬০), খেলাফত আন্দোলনের ওমর ফারুক (৩৭০ ভোট), জাতীয় পার্টির ফজলে এলাহী সোহাগ (৪৭৯ ভোট), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মজিবল হক মজিব (১৩০ ভোট), গণতন্ত্রী পার্টির মানিক লাল দাস (২৪৬ ভোট), জাকের পার্টির বাহার উদ্দিন (৪৪২ ভোট)।
