নোয়াখালীতে করোনা আক্রান্ত ১০০০ ছাড়াল!

আপডেট : ০৭ জুন ২০২০, ২১:২০

নোয়াখালী প্রতিনিধি

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০০১ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ২৮ জন। রবিবার বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, এ পর্যন্ত ৯ উপজেলার মধ্যে বেগমগঞ্জে ৪৫৫ জন, সদরে ২৩৬, কবিরহাটে ৭৫, চাটখিলে ৭১, সেনবাগে ৬৬, সোনাইমুড়ীতে ৫৫, সুবর্ণচরে ২৮, কোম্পানিগঞ্জে ৯ ও হাতিয়ায় ছয় জন রোগীর করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৬৭ জন সুস্থ হয়েছেন। ৩৮ জন করোনা আক্রান্ত ব্যক্তিকে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড হাসপাতালে এবং ১৩ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।