হবিগঞ্জ প্রতিনিধি
১৮ বস্তা ভর্তি সরকারি চালসহ কাজল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে চুনারুঘাট থানার পুুলিশ। শনিবার রাতে চুনারুঘাট উপজেলার নালমুখ বাজারের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
থানার ওসি (তদন্ত) চম্পক দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ বাড়ি থেকে সরকারের খাদ্যবান্ধব প্রকল্পের ১০ টাকা মূল্যের ১৮ বস্তা ভর্তি ৫২৭ কেজি চালসহ তাকে আটক করা হয়। বস্তায় সরকারি সিলমোহরযুক্ত রয়েছে।
