বরিশাল অফিস
বরিশাল নগরীর অলিম্পিক সিমেন্ট কারখানার বিরুদ্ধে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। কারখানার ছাঁটাই হওয়া স্টোরকিপার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিজন শিকদার ও সুজন আহমেদসহ ছাঁটাই হওয়া একাধিক শ্রমিক-কর্মচারীরা।
