চট্টগ্রাম অফিস
বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে রবিবার ওষুধের প্রধান পাইকারি বাজার হাজারী গলিতে অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসনের চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটরা বলেন, গত কিছু দিন যাবত্ প্রয়োজনীয় ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে ফার্মেসিগুলোতে কয়েকগুণ বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগ তুলেছেন ক্রেতারা। অভিযানে যাদের বিরুদ্ধে বেশি দামে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।
