এই সময়ের ছড়া
তপন বাগচী
এমন শত্রু আসে নাই আগে
খালি চোখে দেখা যায় না
‘ঘরে ঠাঁই’ নিয়ে যুদ্ধের মাঠে
কেউ কারো খোঁজ পায় না।
যতই আসুক বাধার পাহাড়
করোনা-যুদ্ধে মানব না হার
চোখে চোখে আজ নাই হলো দেখা
দূরে থাকলেও কেউ নই একা।
মানুষ কখনো অশুভের সাথে
পরাজিত হতে চায় না।
মনের ঐক্য ভাঙা দূরে থাক
কখনো তা মচকায় না।
এমন শত্রু পালাবেই জানি
মানুষের জয় আসবেই
মানুষের পাশে দাঁড়িয়ে মানুষ
সুখে-আনন্দে হাসবেই।
