মুহম্মদ আনিসুল হক
৮ জুন ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার
আজ ২৫ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৫ শাওয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৮। শুভ বার: শনি ও বুধ। শুভ রত্ন: নীলা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় অপবাদ রটতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতাও করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে। অংশীদারি কারবারে কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। সন্তানের কোনো বিষয় চিন্তার কারণ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। দ্রুতগতির যানবাহন পরিহার করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। আজ কাউকে ধারকর্জ দেওয়া ঠিক হবে না। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মাথাব্যথায় ভুগতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। শরীর ভালো থাকতে পারে। বিনয়ী আচরণ দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনি ঝামেলা এড়িয়ে চলুন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। যে কোনো কাজ করার আগে বড়ো ভাইবোনদের পরামর্শ নিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো ধরনের সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে।
