নারায়ণগঞ্জে ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয় ডাকাত আটক

আপডেট : ০৭ জুন ২০২০, ২১:৫৪

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

শহরের চাষাঢ়া এবিসি স্কুলের সামনে ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয় দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে র?্যাব-১১। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি রামদা, দুইটি চাপাতি এবং একটি নোয়া গাড়ি জব্দ করা হয়। রবিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে এই ডাকাত দলটিকে আটক করে র্যাব। আটককৃতরা হচ্ছে—ওমর ফারুক (২৫), সবুজ মিয়া (২০), ইমরান (৩১), শিব্বির আহমেদ (২৪), ফয়সাল (২০) ও সালাউদ্দিন (৩০)। এরা সবাই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা।

র?্যাব-১১ অধিনায়ক (সিও) ইমরান উল্ল্যাহ সরকার গণমাধ্যমকে জানান, লকডাউন পরিস্থিতি শিথিল হওয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের এই চক্রটি নারায়ণগঞ্জে বড়ো কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতির পরিকল্পনা করে। গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে র্যাব তাদের নজরদারি করতে থাকে। রবিবার সকালে এমন ধরনের তথ্য পেয়ে র্যাবের একটি আভিযানিক দল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের গেটের কাছাকাছি অবস্থা নিয়ে থাকে। এক পর্যায়ে একটি নোয়া গাড়িকে সন্দেহ হলে র্যাব তাত্ক্ষণিক রাস্তা ব্লক করে দিয়ে নোয়া গাড়িটিকে ঘিরে ফেলে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে গাড়ির দরজা ও জানালার কাচ ভেঙে তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে আটক করে। পরে ডাকাতির কাজে ব্যবহূত নোয়া গাড়িটি জব্দ করা হয়।

র্যাব-১১ অধিনায়ক জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিপূর্বে তারা আরো কোনো অপরাধের ঘটনার সঙ্গে জড়িত ছিল কি না—সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাদের সঙ্গে আরো কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।