যশোর অফিস
করোনা পরিস্থিতিতে বন্ধ থাকার দীর্ঘ আড়াই মাস পর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে রবিবার বিকালে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। দুই দেশের প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্যবসায়ীসহ বন্দর ব্যবহারকারীদের মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাসিদুল হক জানান, আড়াই মাস পর রবিবার বিকালে ভারতীয় কর্তৃপক্ষ ২৪টি ট্রাকে মোটরসাইকেল পার্টসের একটি চালান রপ্তানি করেছে।
