গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার কুরচাই গ্রামে সেপটিক ট্যাংকে নেমে ‘বিষাক্ত গ্যাসে’ আক্রান্ত হয়ে শ্রমিকসহ দুই জনের মৃত্যু হয়েছে। চার শ্রমিক গুরুতর অসুস্থ হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন, গৃহকর্তা মান্নান সরকারের ছেলে হুমায়ূন (৩৩), সিরাজ উদ্দিনের ছেলে শ্রমিক হিমেল (২৫)। সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ হয়েছেন আবদুল আলীর ছেলে শরীফ (২৭), মোছলেম উদ্দিনের ছেলে মাজহারুল (১৮), মুক্তিযোদ্ধা আলিম উদ্দিনের ছেলে আলতাব (৩৩), তমিজ সরকারের ছেলে মুর্শিদ (২২)। আহত ও নিহতদের বাড়ি কুরচাই গ্রামে। পাগল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
