মাওলানা মুজ্জাম্মেলুল হক
চাঁদপুরের বিশিষ্ট আলেমে দিন, চাঁদপুর-হাজীগঞ্জের পরিচিত বক্তা, মহামায়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুজ্জাম্মেলুল হক আর নেই। (ইন্না লিল্লাহি...রাজিউন। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে তিনি কয়েক দিন জ্বর ও অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। তিনি হাজীগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর শেখবাড়ি জামে মসজিদে ইমামতি করতেন।
সফিকুর রহমান
কচুয়া উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা সফিকুর রহমান মাস্টার গতকাল রবিবার ভোর ৪টার সময় বার্ধক্যজনিত কারণে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগাহী রেখে গেছেন। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জানাজা শেষে মরহুমকে তার কড়ইয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
