গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্তের জন্য পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি থেকে এ ল্যাব উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ আসাদ হোসেন জানান, এ ল্যাবে প্রতিদিন দুই শিফটে ২০০ জন ব্যক্তি করোনার নমুনা দিতে পারবেন এবং তা এখানে স্থাপিত ল্যাবে পরীক্ষা করে ২৪ ঘণ্টার মধ্যে এর ফলাফল জানিয়ে দেওয়া হবে। এ পরীক্ষার জন্য কোনো ফি দিতে হবে না। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক এস. এম তরিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক খলিলুর রহমান খলিল, সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আসাদ হোসেন, সহযোগী অধ্যাপক ডা. সুশান্ত কুমার সরকার, ডা. মনিরুজ্জামান, ডা. প্রণয় ভূষণ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
