ভারতের সৌরভ গাঙ্গুলি আইসিসির সভাপতি হলে ক্রিকেটকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাবেন বলে মনে করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া। তিনি বলেন, ‘ভারতকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন গাঙ্গুলি। পরে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি সামনের দিকে তা টেনে নিয়ে গেছেন। বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি গাঙ্গুলি, আমি বিশ্বাস করি আইসিসির সভাপতি হলে ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যাবেন তিনি।’ আর সৌরভ গাঙ্গুলি এলে স্পট ফিক্সিংয়ের দায়ে নিজের নিষেধাজ্ঞার ব্যাপারে আবেদন করবেন এই লেগ স্পিনার। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি গাঙ্গুলির কাছে আবেদন করব এবং আমি নিশ্চিত, আইসিসি সর্বাত্মকভাবে আমাকে সাহায্য করবে।’
