দায়িত্ব নিল উপজেলা প্রশাসন

আপডেট : ০৮ জুন ২০২০, ২১:২৮

পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

‘বদলগাছীতে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার’ শিরোনামে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৫-এর পাতায় গত ৭ জুন একটি সংবাদ প্রকাশিত হয়। ঐ সংবাদ প্রকাশের পর নবজাতকের দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির। সোমবার উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে মুনিরুজ্জামান মুন্নার বাড়িতে উপহার নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবু তাহির বলেন, খবর পেয়ে ঐ নবজাতক কন্যাশিশুর দুধ-মা মুনিরুজ্জামান মুন্নার স্ত্রী রাবেয়া আক্তার বিপার পরিবারকে বাচ্চার জন্য পুষ্টিকর খাদ্য, পোশাক ও অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া শিশুটি সাবালক না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস তার দায়দায়িত্ব পালন করবে।