গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ গ্রেফতার ৩

আপডেট : ০৮ জুন ২০২০, ২১:২৯

গাইবান্ধা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ সংবাদদাতা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে আহত নুরুন্নবী মিয়া (৪০) রবিবার রাতে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, রবিবার বিকালে নুরুন্নবী মিয়া ও তার লোকজনের সঙ্গে বিরোধপূর্ণ একটি জমি নিয়ে একই গ্রামের এজাদুল ইসলাম ও তার লোকজনের সংঘর্ষ হয়। এতে নুরুন্নবীসহ  চার জন আহত হন।

গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদুল ইসলাম জানান, এ ঘটনায় সোমবার নিহতের স্ত্রী বুলবুলি বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তিন জনকে গ্রেফতার করা হয়েছে।